কারখানায় কর্মবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) যেৌথ আয়োজনে Èপরিবেশবান্ধব পোশাক কারখানাগুলোকে পুরস্কার প্রদান' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান। বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন কেরিল রিচটার, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এনড্রিউ বার্নার্ড, বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান প্রমুখ।তৈরি পোশাক কারখানাগুলোর বর্জয-পানি নিয়ন্ত্রণ, শব্দ ও হট্টগোল, পরিচ্ছন্ন উৎপাদন, ঘন গ্রিজযুক্ত পদার্থের অপসারণ ইত্যাদি মেনে চলার জন্য ২৫টি পোশাক কারখানাকে পুরস্কৃত করা হয়।