কারমুদি ভার্চ্যুয়াল বাজার তৈরি করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারমুদি বাংলাদেশ গাড়ির একটি ‘ভার্চ্যুয়াল বাজার’ তৈরি করবে। পাশাপাশি গাড়ি মেরামতের একটি কারখানাও চালু করবে কারমুদি। এ ব্যাপারে সম্প্রতি প্যাকার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে কারমুদি একটি চুক্তি করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কারমুদি বাংলাদেশের ব্যবস্থাপক মুমিনুল ইসলাম ও প্যাকার ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন মাকসুদা খাতুন মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। কারমুদি বাংলাদেশ গাড়ি কেনাবেচায় একটি ইন্টারনেট বা অনলাইনভিত্তিক শ্রেণিভুক্ত বিজ্ঞাপন প্রকাশের ওয়েবসাইট, যেখানে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপিত হয়। বিজ্ঞপ্তি