কারসাজি তদন্তে গঠিত কমিটিকে তথ্য সরবরাহের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি শেয়ারবাজারে বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটিকে সংশ্লিষ্ট তথ্য সরবরাহের আহ্বান জানিয়েছেন কমিটির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই আহ্বান জানান।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ারবাজারের সব স্টেক হোল্ডার, ক্রয়-বিক্রয়কারী, এ-বিষয়ক সংস্থা, কোম্পানি, গবেষক, অবলোকনকারী ও সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, কমিটির তদন্তকাজ বিশেষ করে শেয়ারমূল্যের অস্বাভাবিক উত্থান-পতনের খেলোয়াড়দের চিহ্নিত করণের সুবিধার্থে যেকোনো তথ্য, ইঙ্গিত বা সুপারিশ লিখিতভাবে কমিটির কাছে পাঠানো যাবে। প্রেরক ইচ্ছা প্রকাশ করলে কমিটি গোপনীয়তা বজায় রাখবে। পাঠানো কাগজের ওপর ‘তদন্ত কমিটির জ্ঞাতার্থে’ কথাটি লেখা থাকলে ভালো হয়।আগ্রহী ব্যক্তিদের নিম্নোক্ত নম্বরে ফ্যাক্স ও ই-মেইল করতে বলা হয়েছে। ফ্যাক্স নম্বর ৯০০৬৭৫৬, ৯৫৫২৪১০ ও ৮১১৯২৯৮। ই-মেইল: [email protected], [email protected], [email protected]এর আগে গত ২০ জানুয়ারি বেলা একটায় লেনদেন শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ৬০০ পয়েন্ট নেমে যায়। এতে সূচক বৃদ্ধির সর্বোচ্চ সীমা অতিক্রম করায় দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ হয়ে যায়।শেয়ারবাজারে সংঘটিত সাম্প্রতিক অনিয়ম খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদকে চেয়ারম্যান করে গত ২৫ জানুয়ারি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিস্তারিত তদন্ত শেষে দুই মাসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।