কারসাজি তদন্তে গঠিত কমিটিতে আইনজীবী দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে সাম্প্রতিক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, তদন্ত কমিটিতে একজন অভিজ্ঞ আইনজীবী দরকার। এ ব্যাপারে অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। অর্থমন্ত্রী দ্রুত একজন আইনজীবী নিয়োগে সম্মত হয়েছেন। তিনি আজ মঙ্গলবার সরেজমিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।ইব্রাহীম খালেদ বলেন, ‘এক মাস আগে গঠিত এ কমিটির কাজে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা এখন “রুটিন ওয়ার্ক” করছি। পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলছি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করতে পারব।’এ ব্যাপারে ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, তদন্ত কমিটি আজ ডিএসইতে এসেছে। এখানে কীভাবে কার্যক্রম পরিচালনা হয়, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেছে। লেনদেনের ব্যাপারে তিনি বলেন, সারা দিন সূচকের ওঠানামা হলেও গত দিনের চেয়ে আজ লেনদেনের অবস্থা ভালো। এর মানে বাজার তার স্বাভাবিক গতিতে চলছে। লেনদেন ভালো হলে তার একটি ইতিবাচক প্রভাব বাজারে পড়ে বলেও তিনি জানান।এ ছাড়া কোনো প্রতিষ্ঠান ফোর্স সেল করছেন কি না, এ প্রশ্নে জবাবে ডিএসই প্রেসিডেন্ট বলেন, ‘এ ব্যাপারে আমি জানি না। তবে এটা না করাই উচিত।’ এ ছাড়া ফোর্স সেলের এ নীতিমালা দ্রুত সংশোধন করা উচিত বলেও তিনি মনে করেন।