কারসাজি তদন্তে গঠিত কমিটির রিপোর্ট এ মাসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে সাম্প্রতিক বিপর্যয়ের কারণ ও এতে কারসাজি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি এ মাসের মধ্যেই রিপোর্ট প্রদান করবে। আজ বৃহস্পতিবার কমিটির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ এ কথা জানান।বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ আজ প্রথম আলোকে বলেন, ‘যথাসময়ে রিপোর্ট প্রদানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর নজর দেওয়া হচ্ছে।’ প্রসঙ্গত, শেয়ারবাজারে সংঘটিত সাম্প্রতিক অনিয়ম খতিয়ে দেখতে খোন্দকার ইব্রাহীম খালেদকে চেয়ারম্যান করে গত ২৫ জানুয়ারি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিস্তারিত তদন্ত শেষে দুই মাসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়।