কারসাজির অভিযোগ প্রত্যাখ্যান করেছে বার্কলেস
মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকেরা জ্বালানির দাম নিয়ে কারসাজির অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বার্কলেসের ওপর জরিমানা ধার্যের যে প্রস্তাব দিয়েছে, সেটাকে প্রতিষ্ঠানটি ‘অযৌক্তিক’ বলে দাবি করেছে।বার্কলেসকে যুক্তরাষ্ট্র ৪৭ কোটি মার্কিন ডলারের জরিমানা করার প্রস্তাব করেছে। তা অবশ্য নাকচ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের অভিযোগ শেষ পর্যন্ত আদালতে প্রমাণিত হবে না। খবর বিবিসির।যুক্তরাষ্ট্রের ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশন (এফইআরসি) বার্কলেসের চারজন ট্রেডারের বিরুদ্ধে ২০০৬-০৮ সাল পর্যন্ত জ্বালানির দাম নিয়ে কারসাজি করার অভিযোগ এনেছে।এফইআরসির আনা অভিযোগকে বার্কলেস অর্থনৈতিকভাবে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে।এদিকে সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক কেলেঙ্কারির কারণে বার্কলেসের সুনাম ক্ষুণ্ন হয়। যেমন জুন মাসে আন্তব্যাংক লেনদেনে সুদের হার (লাইবর) নিয়ে কারসাজি করার চেষ্টা চালানোর অভিযোগে প্রতিষ্ঠানটিকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ২৯ কোটি পাউন্ড জরিমানা করে।