কারাগারের ক্যানটিনে প্রাণের খাদ্যপণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের জন্য স্থাপিত ক্যানটিনে প্রাণের খাদ্যপণ্য পাওয়া যাবে। এ জন্য খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এবং কারা অধিদপ্তরের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই হয়েছে। অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ‘প্রাণের সঙ্গে সমঝোতার ফলে কারাগারগুলোতে মানসম্পন্ন পণ্যসেবা পাওয়া যাবে বলে আশা করছি।’ প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা বলেন, কারা অধিদপ্তরের সঙ্গে প্রাণ দক্ষতার সঙ্গে কাজ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবির, প্রাণের বিক্রয় উন্নয়ন মহাব্যবস্থাপক আহসান পারভেজ খন্দকার, প্রাতিষ্ঠানিক বিক্রয় প্রশাসন ব্যবস্থাপক মাহবুবুর রহমান ও ব্যবস্থাপক শফিকুল ইসলাম খান।
বিজ্ঞপ্তি