কারিগরি প্রতিষ্ঠানের ওপর শুমারি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে দেশে প্রথমবারের মতো শুমারি করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ শুমারির মাধ্যমে দেশে কতগুলো এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে, তাদের দক্ষতা কী রকম—এসব বিষয়ের প্রকৃত চিত্র তুলে আনা হবে। পরিকল্পনা কমিশনে গতকাল এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান। এসময় বিবিএসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ডিসেম্বর মাসে শুমারির ফল প্রকাশ করা হবে।