কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে ইইউ ও আইএলওর কর্মকর্তারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান উইলিয়াম হান্না এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর এনড্রে বগি গতকাল বুধবার দক্ষতা উন্নয়নসংক্রান্ত দুটি পরীক্ষামূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।কেন্দ্র দুটি হলো সাভারের সেন্টার অব এক্সিলেন্স ফর লেদার (কোয়েল) এবং সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজডের (সিআরপি) সাভারের গণকবাড়ির বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। এ সময় আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিয়া।টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) রিফর্ম প্রজেক্টের আওতায় পরিচালিত হচ্ছে কেন্দ্র দুটি। বিজ্ঞপ্তি।