কারিগরি শিক্ষা ছাড়া দেশ শিল্পসমৃদ্ধ হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।বগুড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) মিলনায়তনে গত মঙ্গলবার ইনস্টিটিউট অব ট্রেড ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইটেব) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সংগঠনের সভাপতি খন্দকার আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মমতাজ উদ্দিন, প্রবীণ সাংবাদিক আমান উল্লাহ খান, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমলা রঞ্জন দাস প্রমুখ। এতে আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব কাজী আজিজ আকতার ও যুগ্ম মহাসচিব আবদুস ছাত্তার।অনুষ্ঠানে কৃষি খাতে বিশেষ অবদানের জন্য বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক কৃষি বিজ্ঞানী এ কে এম জাকারিয়া, জনবান্ধব ব্যাংকিংয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান, পোল্ট্রি শিল্পে অবদানের জন্য প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহম্মেদ কিরণ ও টি আর গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান টিপু সুলতানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।