কারিগরি শিক্ষায় প্রতিবন্ধীদের সম্পৃক্তকরণে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি শিক্ষায় প্রতিবন্ধীদের সম্পৃক্তকরণে এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি
কারিগরি শিক্ষায় প্রতিবন্ধীদের সম্পৃক্তকরণে এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

কারিগরি শিক্ষায় বিশেষ করে টেকনিক্যাল, পলিটেকনিক্যাল ও ভকেশনাল ইনস্টিটিউটের কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্তকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলাবিষয়ক অধিদপ্তরের জাতীয় মহিলা প্রশিক্ষক ও উন্নয়ন অ্যাকাডেমির উপপরিচালক (ভারপ্রাপ্ত) জেবুন নেছা বেলা। বিশেষ অতিথি ছিলেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ফৌজিয়া শাহনাজ ও বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুর রাজ্জাক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরিন জাহান। মূল প্রবন্ধ পাঠ করেন ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের সদস্য সামসুল আরেফিন। সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি হাফিজুর রহমান। বিজ্ঞপ্তি।