কারিগরি সমস্যায় পেছালো ডিএসইর লেনদেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি সমস্যার কারণে আজ বুধবার নির্ধারিত সময়ে শুরু হয়নি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। ফলে আজ বেলা সাড়ে ১১টায় ডিএসইর লেনদেন শুরু হবে। নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার কথা ছিল। ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, কারিগরি সমস্যার কারণে আজ এক ঘণ্টা লেনদেন বন্ধ রাখা হয়েছে। তাই বেলা সাড়ে ১১টায় আজকের লেনদেন শুরু হবে। আগামীকাল থেকে যথারীতি সকাল সাড়ে ১০টা থেকে লেনদেন শুরু হবে বলেও জানান তিনি।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয় বলে সিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা সানজিদা পারভীন জানিয়েছেন।