কার্ডধারীদের জন্য প্রাইম ব্যাংকের বিশেষ কর্মসূচি
প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য লয়ালটি প্রোগ্রাম শপ অ্যান্ড উইনের উদ্বোধন করেন। ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা যখন কেনাকাটায় এই কার্ড ব্যবহার করবেন, তখন পিওএস টার্মিনালের লেনদেন কোড নম্বরের শেষ চারটি/তিনটি/দুটি সংখ্যার সঙ্গে গ্রাহকদের জন্ম-তারিখ বা সালের সংখ্যা মিলে গেলে ওই গ্রাহককে বিজয়ী ঘোষণা করা হবে এবং তা তাৎক্ষণিকভাবে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক এম. রিয়াজুল করিম এবং ইজবাহুল বার চৌধুরী, মানবসম্পদ ও বিপণন বিভাগের প্রধান মো. তাবারক হোসেন ভূঞা, এসএমই বিভাগের প্রধান এসইভিপি শওকত হোসেন, আইটি বিভাগের প্রধান ইভিপি মো. ইকবাল হোসেন, জনসংযোগ বিভাগের প্রধান এসভিপি ফেরদৌসী সুলতানা এবং কার্ড বিভাগের প্রধান এ এইচ মজুমদার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।