কার্বন নিঃসরণ হ্রাসে আকিজ গ্রুপ ও রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেড ও আকিজ গ্রুপ একটি ক্লিন ডেভেলপমেন্ট ম্যাকানিজম (সিডিএম) প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে।এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠান গতকাল বুধবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দীন এবং রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেডের চেয়ারম্যান নিয়াজ রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।অনুষ্ঠানে রহিমআফরোজ গ্রুপের চেয়ারম্যান আফরোজ রহিম ও এমডি ফিরোজ রহিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চুক্তি অনুযায়ী রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জির আওতায় চালু করা ‘বাংলাদেশ কার্বন’ এই প্রকল্পের উপদেষ্টা হিসেবে কাজ করবে।রহিমআফরোজ দুই দশক ধরে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি ‘বাংলাদেশ কার্বন’ শীর্ষক প্রকল্পটি চালু করেছে। বিজ্ঞপ্তি।