কার্যকরী বিক্রয় কৌশল সম্পর্কে প্রথম আলো জবসের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো জবসের উদ্যোগে গত শুক্রবার ‘কার্যকরী বিক্রয় কৌশল’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালার আয়োজন করা হয় প্রথম আলোর সম্মেলন কক্ষে। এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন। প্রধান প্রশিক্ষক ছিলেন ইমপ্রা কনসালটিং ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুনির হাসান খান।কর্মশালায় বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা যোগ দেন।প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।