কার্যালয় স্থাপনের জন্য বরাদ্দ চান মেয়র আনিসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যালয় স্থাপনের জন্য জায়গা ও ভবন নির্মাণের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে বাজেট বরাদ্দ চেয়েছেন নবনির্বাচিত মেয়র আনিসুল হক। অর্থমন্ত্রীও তাঁকে ভবন নির্মাণের বন্দোবস্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন।
সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান মেয়র আনিসুল হক। তিনি এ সময় কী আলোচনা হলো—জানতে চাইলে আনিসুল হক সাংবাদিকদের বলেন, তাঁর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বসার কোনো জায়গা নেই। একটি ফ্লোরে কোনো রকমভাবে তাঁরা আছেন। সে জন্য অর্থমন্ত্রীর কাছে কার্যালয়ের জন্য জায়গা ও ভবন নির্মাণের সহযোগিতা চেয়েছেন।
এ বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য একটি ভবন নির্মাণ করে দেওয়া হবে।