কাল জনতা ইনস্যুরেন্স ও প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইনস্যুরেন্স ও প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী কোম্পানি দুটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
জনতা ইনস্যুরেন্স জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভা আগামীকাল বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ সভা আগামীকাল বেলা তিনটায় অনুষ্ঠিত হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিচালনা পর্ষদ সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে গত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা হতে পারে এই সভায়।