কাল জিএসপি ফাইন্যান্সের আইপিওর আবেদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ কাল রোববার থেকে শুরু হবে, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আর প্রবাসীদের জন্য এ সুযোগ থাকবে ২১ জানুয়ারি পর্যন্ত।প্রতিষ্ঠানটির নির্দেশিকা (প্রসপেক্টাস) সূত্রে জানা যায়, জিএসপি ফাইন্যান্স আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি শেয়ারের বিপরীতে ১৫ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।এ ছাড়া প্রতি ৫০০টি শেয়ারে একটি মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি লটের জন্য বিনিয়োগকারীদের ১২ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে।জিএসপি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আইপিও-পূর্ব (প্রি আইপিও) পরিশোধিত মূলধন ২৭ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা এবং আইপিও-পরবর্তী পরিশোধিত মূলধন ৪৭ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা। গত ৩১ ডিসেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ৩২ দশমিক ৭৮ টাকা (২৮ শতাংশ শেয়ার লভ্যাংশ প্রদানের পর এনএভি ২৫ দশমিক ৬১ টাকা) এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ দশমিক ৫১ টাকায়।গত বছরের ১ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (এসইসি) প্রতিষ্ঠানটির আইপিও অনুমোদন করে।