কাল থেকে গোল্ডেন হারভেস্টের আইপিওর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই প্রতিষ্ঠানের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেওয়া শুরু হবে কাল রোববার। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। অনাবাসী বাংলাদেশিরা (এনআরবি) আবেদন করতে পারবেন আগামী ৮ জানুয়ারি পর্যন্ত।ডিএসই সূত্রে জানা যায়, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ১০ টাকা অভিহিত মূল্যের তিন কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি ৩০০টি শেয়ারে একটি মার্কেট লট। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবসা সম্প্রসারণে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।গত বছরের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী এই প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.৭২ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ২৫.৫৩ টাকা। তবে পুনর্মূল্যায়িত সম্পদমূল্য বাদে কোম্পানির এনএভি ১৮.৬৫ টাকা।গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও রয়েল গ্রিন ক্যাপিটাল মার্কেট লিমিটেড।গত ১০ সেপ্টেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পায় গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।