কাল থেকে দুই স্টক এক্সচেঞ্জে ঈদের ছুটি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ছুটি, পবিত্র শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী কাল শুক্রবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ছুটি শুরু হচ্ছে। এ কারণে কাল থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন ও সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।ডিএসইর জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নয় দিনের ছুটি শেষে আগামী ৪ সেপ্টেম্বর থেকে যথারীতি লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।