কাল থেকে প্রিমিয়ার সিমেন্ট মিলসের আইপিওর আবেদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড। প্রতিষ্ঠানের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামীকাল সোমবার থেকে নেওয়া হবে। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। আর প্রবাসী বাংলাদেশিরা ১৭ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।ডিএসই সূত্রে জানা যায়, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ২৬ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রিমিয়াম ১২ টাকা। প্রতি ২০০টি শেয়ারে একটি মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা ব্যবসা বর্ধিতকরণে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।গত ২০১১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী এই প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.০৫ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ২৩.০৮ টাকা।প্রতিষ্ঠানের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে অ্যালায়েন্স ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড।