কাল-পরশু শুল্ক কার্যালয় এলাকার ব্যাংক খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ৮ জুলাই শুক্রবার ও পরশু ৯ জুলাই শনিবার চট্টগ্রাম, মোংলা, বেনাপোল, পানগাঁও ও কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) এলাকার শুল্ক কার্যালয়ের বিভিন্ন ব্যাংকের শাখা খোলা থাকবে। 

বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংককে আমদানি-রপ্তানি কার্যক্রমে শুল্ক সুবিধা প্রদানে শুল্ক কার্যালয়গুলোতে অবস্থিত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা এই দুই দিন খোলা রাখার নির্দেশ দিয়েছে।
পবিত্র ঈদুল ফিতর ও ঈদের ছুটিকালীন ব্যবসায়ী সংগঠনের ব্যাংকিং সেবা গ্রহণের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দেয়।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিজ নিজ শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা–ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে সেগুলো খোলা রাখার পরামর্শ প্রদান করে। সংশ্লিষ্ট ব্যাংক শাখার কর্মীদের ছুটির সময় অতিরিক্ত কাজের ভাতা প্রদানের জন্যও বলা হয়।