কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসির কর্মকর্তাদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি প্রতিনিধিদল।
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হবে বলে জানিয়েছেন বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান।
বিএসইসি সূত্রে জানা যায়, বিএসইসির আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেবেন।
সাইফুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি, বিগত কয়েক বছরের অর্জন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। এ ছাড়া আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ বিএসইসির ‘এ’ ক্যাটাগরি অর্জন, দুই স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।