কাল সিএমসি কামাল, বিডি থাই ও রূপালী ব্যাংকের পর্ষদ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।
কোম্পানি তিনটি হলো সিএমসি কামাল, বিডি থাই ও রূপালী ব্যাংক লিমিটেড। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী কোম্পানিগুলোর পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিডি থাই ও রূপালী ব্যাংকের পর্ষদ সভা আগামীকাল বেলা তিনটায় এবং সিএমসি কামালের পর্ষদ সভা বিকেল চারটায় অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে গত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা হতে পারে।