কাল সিঙ্গার বিডি ও পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল সোমবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বিডি ও পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ‘রেকর্ড ডেটের কারণে সিঙ্গার বিডি ও পূবালী ব্যাংকের শেয়ার লেনদেন আগামীকাল বন্ধ থাকবে।’

ডিএসই সূত্রে জানা যায়, সিঙ্গার বিডির পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের জন্য শতভাগ নগদ ও ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। অন্যদিকে পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। ২৫ মার্চ পূবালী ব্যাংকের এবং আগামী ২৮ এপ্রিল সিঙ্গার বিডির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।