কাল স্পট মার্কেটে যাচ্ছে ১১ কোম্পানি
আগামীকাল সোমবার স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানি। লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত কারণে তিন দিন স্পট মার্কেটে চলবে এই ১১টি কোম্পানির শেয়ার লেনদেন। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো ইনটেক অনলাইন, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, গোল্ডেন সন, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, রংপুর ফাউন্ড্রি, কর্ণফুলী ইনস্যুরেন্স, জনতা ইনস্যুরেন্স, ইস্টার্ন ইনস্যুরেন্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, গ্লোবাল হেভি কেমিক্যাল ও এনটিসি।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ১৫ মে এই ১১টি কোম্পানির লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের তিন দিন অর্থাত্ ১২, ১৩ ও ১৪ মে স্পট মার্কেটে কোম্পানি শেয়ার লেনদেন হবে। এ সময় ব্লক বা অড লট শেয়ার লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে ১৫ মে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।