কাল স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি। লভ্যাংশ ঘোষণার কারণে তিন দিন স্পট মার্কেটে লেনদেন চলবে এই দুই কোম্পানির। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হলো ব্র্যাক ব্যাংকের সাব-অর্ডিনেট কনভারটেবল বন্ড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ৮ এপ্রিল এই দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের তিন দিন অর্থাত্ ৩, ৬ ও ৭ এপ্রিল স্পট মার্কেটে কোম্পানি দুটির শেয়ার লেনদেন হবে। এ সময় ব্লক বা অড লট শেয়ার লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে ৮ এপ্রিল এই দুই কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।