কাল স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী কাল বৃহস্পতািবার স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি। লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত কারণে তিন দিন স্পট মার্কেটে লেনদেন চলবে এই চার কোম্পানির। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি চারটি হলো লিন্ডে বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, এবি ব্যাংক ও জিবিবি পাওয়ার।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ২৫ মার্চ এই চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের তিন দিন অর্থাত্ ২০, ২৩ ও ২৪ মার্চ স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে। এ সময় ব্লক বা অড লট শেয়ার লেনদেন করা যাবে।
রেকর্ড ডেট থাকায় ২৫ মার্চ এই চার কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।