কাল স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি। লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত কারণে দুই দিন স্পট মার্কেটে চলবে এই চার কোম্পানির শেয়ার লেনদেন। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো প্যারামাউন্ট ইনস্যুরেন্স, ফিনিক্স ইনস্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক ও সোনার বাংলা ইনস্যুরেন্স।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ১১ মে এই চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই দিন অর্থাত্ ৭ ও ৮ মে স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে। এ সময় ব্লক বা অড লট শেয়ার লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে ১১ মে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।