কাল স্পট মার্কেটে যাচ্ছে ৫ কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী কাল বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি। লভ্যাংশ ঘোষণার কারণে তিন দিন স্পট মার্কেটে লেনদেন চলবে এই পাঁচ কোম্পানির শেয়ার। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি পাঁচটি হলো ইনটেক অনলাইন, নর্দার্ন ইনস্যুরেন্স, যমুনা ব্যাংক, অ্যাপেক্স ফুটওয়্যার ও কন্টিনেন্টাল ইনস্যুরেন্স।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ১৬ এপ্রিল এই পাঁচ কোম্পানির লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের তিন দিন অর্থাত্ ১০, ১৩ ও ১৫ এপ্রিল স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে। এ সময় ব্লক বা অড লট শেয়ার লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে ১৬ এপ্রিল এই পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।