কাল স্পট মার্কেটে যাচ্ছে ৭ কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারের তালিকাভুক্ত সাতটি কোম্পানি। লভ্যাংশ ঘোষণার কারণে দুই দিন স্পট মার্কেটে চলবে এই সাত কোম্পানির শেয়ার লেনদেন। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো আরডি ফুড, এনবিএল, জিকিউ বলপেন, বাটা শু, এএফসি অ্যাগ্রো, এমজেএল বিডি ও শাহজালাল ইসলামী ব্যাংক।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ৮ মে এই সাত কোম্পানির লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই দিন অর্থাত্ ৬ ও ৭ মে স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে। এ সময় ব্লক বা অড লট শেয়ার লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে ৮ মে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।