অভিহিত মূল্য পরিবর্তনের কারণে আগামী তিন দিন স্পট মার্কেটে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার/ইউনিটের লেনদেন হবে। একই সঙ্গে অভিহিত মূল্য পরিবর্তনের রেকর্ড ডেট থাকায় আগামী বৃহস্পতিবার এসব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন বন্ধ থাকবে, যা রোববার থেকে পুনরায় শুরু হবে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।এ দিকে বিএসসি, জনতা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও আইসিবি এ¬-সংক্রান্ত কার্যক্রম সম্পাদন না করলেও তাদের লেনদেন স্পট মার্কেটে হবে বলে ডিএসইর ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়।এর আগে গত ১৫ সেপ্টেম্বর সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার ব্যাপারে একটি নির্দেশনা জারি করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।এসইসির চেয়ারম্যান মো. খায়রুল হোসেনের আদেশক্রমে জারি করা ওই নির্দেশনায় বলা হয়, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন, বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অরডিন্যান্স, ১৯৬৯-এর (অরডিন্যান্স নম্বর. ১৯৬৯ এর ১৭) সেকশন ২০এ-তে প্রদত্ত ক্ষমতাবলে নিম্নোক্ত আদেশ জারি করল: স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত যে সব কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০.০০ (দশ) টাকা নয়, সেসব কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডকে আগামী নভেম্বর ৩০, ২০১১-এর মধ্যে সব আনুষ্ঠানিকতা পরিপালন করে ডিসেম্বর ৪, ২০১১ তারিখ থেকে ইউনিফর্ম অভিহিত মূল্যে অর্থাত্, অভিহিত মূল্য ১০.০০ (দশ) টাকার মাধ্যমে ট্রেডিং শুরু করতে হবে। এ জন্য ডিসেম্বর ১, ২০১১ তারিখ রেকর্ড ডেট ধার্য করতে হবে। এর জন্য কোনো মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করতে হবে না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।জানা গেছে, ৩০ নভেম্বরের মধ্যে সব কোম্পানিকে বোর্ড সভা ও ইজিএম করে এসইসি, আরজেএসইর অনুমোদন নিতে হবে। পাশাপাশি স্টক এক্সচেঞ্জ ও সিডিবিএলের সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।অর্থ মন্ত্রণালয় গত ২৯ মে পুঁজিবাজার তদন্ত কমিটির ১৪টি সুপারিশ অধিকতর তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য এসইসির কাছে পাঠায়। এর মধ্যে অভিহিত মূল্য পরিবর্তনের ব্যবস্থা গ্রহণসহ আটটি সুপারিশ এক মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা দেয়। অন্য ছয়টি সুপারিশ বাস্তবায়নের জন্য তিন মাসের সময় বেঁধে দেয়। এরই অংশ হিসেবে অভিন্ন অভিহিত মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এসইসি সূত্রে জানা গেছে।