কাল স্পট মার্কেটে ৫ কোম্পানির লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সোমবার স্পট মার্কেটে যাচ্ছে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি। লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত কারণে তিন দিন স্পট মার্কেটে লেনদেন চলবে এই কোম্পানিগুলোর। আজ রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইউনিয়ন ক্যাপিটাল।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ১৩ মার্চ এ পাঁচটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের তিন দিন স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে। এ সময় ব্লক বা অড লট শেয়ার লেনদেন করা যাবে।
রেকর্ড ডেট থাকায় ১৩ মার্চ এ পাঁচটি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।