কাল ৩ কোম্পানির লেনদেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানি চারটি হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাফকো স্পিনিং ও আরামিট সিমেন্ট।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ‘রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন আগামীকাল বন্ধ থাকবে।’
ডিএসই সূত্রে জানা যায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। অন্যদিকে সাফকো স্পিনিং ১০ শতাংশ শেয়ার ও আরামিট সিমেন্ট ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।