কাল ৩ কোম্পানির লেনদেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল সোমবার পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানি তিনটি হলো ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সামিট অ্যালায়েন্স পোর্ট ও পাইওনিয়ার ইনস্যুরেন্স।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ‘রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন আগামীকাল বন্ধ থাকবে।’
ডিএসই সূত্রে জানা যায়, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। অন্যদিকে সামিট অ্যালায়েন্স পোর্ট ১৫ শতাংশ নগদ ও পাইওনিয়ার ইনস্যুরেন্স ১০ শতাংশ নগদ ও ২০ লভ্যাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।