কাল ৫ কোম্পানির লেনদেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিগুলো হলো ইউনিয়ন ক্যাপিটাল, প্রাইম ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ‘রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন আগামীকাল বন্ধ থাকবে।’

ডিএসই সূত্রে জানা যায়, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। অন্যদিকে প্রাইম ব্যাংক ১২ দশমিক ৫০ শতাংশ নগদ, ডাচ-বাংলা ব্যাংক ৪০ শতাংশ নগদ, সাউথইস্ট ব্যাংক ১৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১৩ দশমিক ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।

৩০ মার্চ প্রাইম ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর ইউনিয়ন ক্যাপিটাল ও সাউথইস্ট ব্যাংকের এজিএম ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।