কাল আশুলিয়ার সব পোশাক কারখানা খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার সব পোশাক কারখানা কাল বৃহস্পতিবার খোলা থাকবে। আজ বুধবার রাতে বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রথম আলো ডটকমকে এ কথা জানান।

আব্দুস সালাম মুর্শেদী মুঠোফোনে জানান, রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকার প্রস্তাব মেনে নেয় বিজিএমইএ। তাই কাল সব পোশাক কারখানা খোলা থাকবে।

এর আগে ‘নিরাপত্তাজনিত কারণে’ আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মালিকপক্ষ। একই অজুহাতে আজও আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা বন্ধ ছিল। কাল থেকে আবার তা খুলবে।