কালিহাতীতে এনসিসি ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর গ্রামে এনসিসি ব্যাংক লিমিটেডের ৭৯তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন থেকেই শাখাটিতে অনলাইন-সুবিধা রয়েছে।ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ এম হারুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক খায়রুল আলম চাকলাদার।অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টি এম ফারুক চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নূর আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম চৌধুরী এবং বল্লা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান আসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।