কালোটাকা উদ্ধারে আটটি দেশে আয়কর অফিস খুলছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি ব্যাংকে ভারতীয় নাগরিকদের গচ্ছিত রাখা কালোটাকা উদ্ধারের জন্য ভারত সরকার আটটি দেশে আয়কর অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে।যে আটটি দেশে এই আয়কর অফিস খোলা হচ্ছে সেগুলো হলো: মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, সাইপ্রাস, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব-আমিরাত।আয়কর ফাঁকি দিয়ে যাঁরা গোপনে বিদেশে ব্যাংকে টাকা জমা রাখেন তাঁদের ওপর নজর রাখবে এসব অফিস। এই অফিসের নাম দেওয়া হয়েছে ‘ইনকাম ট্যাক্স ওভারসিজেস ইউনিট’ বা আইটিওইউ। ভারতের সংসদ লোকসভায় শুক্রবার এক বিবৃতিতে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী এস এস পালানিমনিক্কম এ তথ্য জানান।চলতি ২০১১ অর্থবছরেই চালু হয়ে যাবে এই আয়কর অফিস। আয়কর অফিসগুলো জি-২০ জোট ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। এর আগে অবশ্য ভারত সরকার মরিশাস ও সিঙ্গাপুরে একই ধরনের আয়কর অফিস খুলেছে।