কালোটাকা বৈধ করার সুযোগ অসাংবিধানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমে প্রকাশিত আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে কালোটাকাকে বৈধতা প্রদানের সুযোগ অব্যাহত রাখার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বাজেটে এই বিধান না রাখার জন্য সংস্থাটি অর্থমন্ত্রী তথা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

টিআইবির নির্বাহী পরিচা লক ইফতেখারুজ্জামান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘নামমাত্র করের বিনিময়ে আবাসন খাতে কালোটাকা বৈধ করার যে সুযোগের কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সরকারের অঙ্গীকারের পরিপন্থী। সরকারের এই অবস্থান অসাংবিধানিক, বৈষম্যমূলক, অনৈতিক ও দুর্নীতি সহায়ক।’

ইফতেখারুজ্জামান বলেন, অবৈধ অর্থ উপার্জনকারীকে এভাবে পুরস্কৃত করে আবাসন খাতে অর্থ বিনিয়োগের সুযোগ প্রদান করা হলে তা হবে বৈধ এবং সৎ পথে অর্থ উপার্জনকারী নাগরিকের প্রতি বৈষম্যমূলক। এতে আবাসন খাতে দুর্নীতি আরও প্রকট হবে।

ইফতেখারুজ্জামান আরও বলেন, কালোটাকা সাদা করার সুযোগ দিলে সমাজে দুর্নীতি, অবৈধতা ও অনৈতিকতাকে পুরস্কৃত এবং সততা ও বৈধতাকে নিরুৎসাহিত করা হয়।