কালোটাকা সাদার সুযোগ থাকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালোটাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করলেন না অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় এ নিয়ে তিনি কোনো কথা বলেননি। তার মানে সুযোগটি থেকে গেল।
২০১৩-১৪ অর্থবছরের বাজেটে আয়কর অধ্যাদেশের ১৯ বিবিবিবিবি নামে একটি নতুন ধারা সংযোজন করা হয়। সেখানে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে ফ্ল্যাট কিনে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। এ সুযোগটির কোনো মেয়াদ নেই। তাই যত দিন এ ধারা বাতিল করা না হবে, তত দিন এ সুযোগ অব্যাহত থাকবে।