কালোটাকা সৃষ্টির পথ বন্ধ করার দাবি সুপ্রর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোটাকা সাদা করার সহজ সুযোগ না দিয়ে বরং অর্থনীতিতে কালোটাকা সৃষ্টির পথ বন্ধ করার দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)। একই সঙ্গে মূল্য সংযোজনের আওতা কমিয়ে প্রত্যক্ষ করের আওতা বাড়ানো, শিক্ষা খাতে বাজেটের ২০ শতাংশ ও স্বাস্থ্য খাতে ১০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার প্রস্তাব করেছে সংস্থাটি।রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সোমবার ‘আসন্ন জাতীয় বাজেট ২০১২-১৩ ও তৃণমূলের প্রত্যাশা’ শীর্ষক প্রাক্-বাজেট সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরে সুপ্র। সুপ্রর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।