কালোটাকার সুযোগে বৈধ করদাতারা নিরুৎসাহীহবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতাসহ নানা প্রতিকূলতার কারণে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

সংস্থাটি বলছে, বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা (৭ দশমিক ২ শতাংশ) নির্ধারণ করা হয়েছে তা-ও অর্জিত হওয়ার সম্ভাবনা কম। তবে বাজেটের আকার যা-ই হোক না কেন তা বাস্তবায়ন সম্ভব, যদি রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন ও জবাবদিহি থাকে।

প্রস্তাবিত ২০১৩-২০১৪ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে এমন পর্যবেক্ষণ বিসিআইয়ের। সংগঠনের সচিব মো. নূরুল ইসলামের সইয়ে গতকাল শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

বিসিআই বলেছে, কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া মোটেও যুক্তিসংগত নয়। কারণ কালোটাকা উপার্জন এবং এর ব্যবহার দুটোই অন্যায় এবং অবৈধ কাজ। এতে বৈধভাবে অর্থ উপার্জনকারীরা নিরুৎসাহিত হবেন। আবার জমি কেনায় কালোটাকা ব্যবহার হলে জমির দাম বেড়ে যাবে এবং শিল্পায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। শিল্প খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকা উচিত।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার পরও প্রস্তাবিত বাজেটে এ লক্ষ্যমাত্রা ২১ শতাংশ বেশি ধরা হয়েছে, যা অর্জন করা সম্ভব হবে না। কারণ টাকার সঙ্গে ডলারের মূল্য কমে যাওয়ায় আমদানি ও রপ্তানির মূল্য কমে গেছে।