কিউবি-বিটপী চুক্তি স্বাক্ষরিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড ও বিটপী অ্যাডভারটাইজিংয়ের মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে আগামী এক বছর অজের ওয়্যারলেস ব্রডব্যান্ডের সব ক্রিয়েটিভ কমিউনিকেশন-সংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পাদন করবে বিটপী অ্যাডভারটাইজিং। বসুন্ধরা আবাসিক এলাকায় বিটপীর নিজস্ব অফিসে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা ডি এস ফয়সাল হায়দার ও বিটপী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সারা আলী। বিজ্ঞপ্তি।