কিউবেক্সের সঙ্গে সম্পৃক্ত হল টপ অব মাইন্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাড নেটওয়ার্ক কিউবেক্সের সঙ্গে মিডিয়া এজেন্সি টপ অব মাইন্ড একটি অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে বাংলাদেশে সর্ববৃহৎ এড-নেটওয়ার্কের সূচনা হলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিয়েটোর সিইও রাশিদ খান, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, বিজনেস অটোমেশন লিমিটেডের ডিরেক্টর শোয়েব আহমেদ মাসুদ, কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট আলী আশফাক, কিউবেক্স লিমিটেডের চেয়ারম্যান সাব্বির রহমান, টপ অব মাইন্ডের সিএফও সালমা আদিল ও মিডিয়া ডিরেক্টর সৈয়দা উম্মে সালমা ঝুমুর, মেলোনেডসের সিনিয়র ম্যানেজার আরিফুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইমতিয়াজ আহমেদ। বিজ্ঞপ্তি