কিছু প্রতিশ্রুতির প্রতিফলন দেখিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুল আলম, সভাপতি, চট্টগ্রাম চেম্বার
মাহবুবুল আলম, সভাপতি, চট্টগ্রাম চেম্বার

কয়েক বছর ধরে দেখছি, চট্টগ্রামের জন্য সরকারের সুদৃষ্টি রয়েছে। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকার অনেক প্রকল্প হাতে নিয়েছে। সে অনুযায়ী সিটি আউটার রিং রোড নির্মাণে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ আরও সহজ হবে। কিন্তু কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের সরকারি প্রতিশ্রুতির প্রতিফলন নেই বাজেটে।
সমুদ্রপথে দেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি পণ্য পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। পণ্য পরিবহনের পরিমাণও দিন দিন বাড়ছে। সে জন্য বে-টার্মিনাল নির্মাণ এখন সময়ের দাবি। এটি নির্মিত হলে বড় বড় জাহাজ ওই টার্মিনালে ভিড়তে পারবে, এতে পণ্য পরিবহনে গতিশীলতা আসবে এবং আগামী ৫০ বছর সমুদ্রপথে পণ্য পরিবহনে কোনো সমস্যা থাকবে না। কিন্তু এবারের বাজেটে বে-টার্মিনালের জন্য কোনো বরাদ্দ নেই।
চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতে মানুষের ভোগান্তির যেন শেষ নেই। লালখানবাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার কথাবার্তা শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রীও প্রকল্পটি বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। এটি বাস্তবায়িত হলে মানুষের ভোগান্তি কেটে যাবে। কিন্তু বাজেটে এ বিষয়ে বরাদ্দই দেখলাম না।