কিডস প্যারাডাইসে আকর্ষণীয় ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের জন্য বাংলাদেশের প্রথম হাইপার শপ ‘কিডস প্যারাডাইস’-এর সঙ্গে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের যৌথ প্রমোশন চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। ‘কিডস প্যারাডাইস’-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গোলাম ওয়াদুদ এবং গ্রামীণফোনের হেড অব হাই ভ্যালু সেগমেন্ট রেজওয়ান মো. চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। কিডস প্যারাডাইস তাদের পণ্যমূল্যের ওপর গ্রামীণফোন স্টার গ্রাহকদের আকর্ষণীয় ছাড় দেবে। স্টেশনারি ও স্কুলসামগ্রীতে ১৫% এবং খেলনা, তৈরি পোশাক, অ্যাকসেসরিজ, চাইল্ড কেয়ারসহ অন্যান্য সামগ্রীতে ১০% ছাড় থাকবে। তবে রেগুলার প্রোডাক্ট লাইনের খাদ্য ও প্রসাধনসামগ্রী এই ছাড়ের আওতামুক্ত থাকবে। বিজ্ঞপ্তি