কিশোরগঞ্জ চেম্বারের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান। সহসভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ আহমেদ ও হুমায়ূন কবীর। সম্প্রতি তাঁরা ২০১৬-১৮ মেয়াদে নির্বাচিত হন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৪ জন পরিচালক হলেন গাজী গোলাম আসরিয়া, এনায়েত করীম, মো. খালেকুজ্জামান, আবদুল ওয়াদুদ, পরিতোষ চন্দ্র পাল, মাছ-উ-দুর রহমান খান, শেখ মো. মাহফুজুর রহমান, মো. আল আমিন, দেব দুলাল দাস, হারুন হামিদ, এরশাদ উল্লাহ, মকবুল হোসেন, শরীফুল ইসলাম ও সারোয়ার জাহান।