প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর আলো এবং আয়েশা মেমোরিয়াল হাসপাতালের মধ্যে গত বৃহস্পতিবার একটি করপোরেট চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী হাসপাতালটি দেশের বিভিন্ন শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে কিশোর আলো ম্যাগাজিনটি দেবে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, উপমহাব্যবস্থাপক সুব্রত শীল, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, করপোরেট নির্বাহী গৌতম মণ্ডল এবং হাসপাতালটির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।