কিশোরগঞ্জ জেলায় যোগাযোগব্যবস্থা উন্নয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে সড়ক ও নৌ-যোগাযোগব্যবস্থা উন্নত করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।জেলার সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে সম্প্রতি কিশোরগঞ্জ চেম্বার আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এ দাবি জানান। তাঁদের মতে, আনুষঙ্গিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শুধু যোগাযোগের দুর্বলতার কারণে কিশোরগঞ্জ শিল্পায়ন ও ব্যবসায়িক দিক থেকে দেশের অন্যান্য জেলার চেয়ে পিছিয়ে রয়েছে।সভায় কিশোরগঞ্জ চেম্বারের সভাপতি মো. আবদুস সহিদ সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি মাজহারুল ইসলাম, ফরিদ আহম্মেদ, পরিচালক বাদল রহমান, পরিবহন মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন মানিক, সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, খুচরা ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, ইটখলা মালিক সমিতির সম্পাদক মো. খালেকুজ্জামান, ব্যবসায়ী কামরুল ইসলাম প্রমুখ।